৩০ জানুয়ারি ২০১৭ - ১৭:৩৮
মায়ানমারে বন্দুকধারীর গুলিতে আইনজীবী নিহত

মায়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দর এলাকায় বন্দুকধারীর গুলিতে ইউ কো নি নামে এক আইনজীবী নিহত হয়েছেন।

আবনা ডেস্ক: মায়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দর এলাকায় বন্দুকধারীর গুলিতে ইউ কো নি নামে এক আইনজীবী নিহত হয়েছেন।
জানা গেছে নিহত ইউ কো নি মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির দলের উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন।
রোববার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫টায় একদল বন্দুকধারী তার উপর এ হামলা চালায়।
এ ঘটনায় একজন ট্যাক্সি চালক গুলিবিদ্ধ হয়েছেন এবং সন্দেহভাজনভাবে একজনকে আটক করা হয়েছে বলেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানায়।